শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বৈদ্যের বাজারে কিবরিয়া স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন

  • আপডেট টাইম বুধবার, ২৮ জানুয়ারী, ২০১৫
  • ৪৯১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে গতকাল স্থানীয় বৈদ্যের বাজার প্রাইমারী স্কুলের সামনে কিবরিয়া স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন, ফাতেহা পাঠ, দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত পুষ্পস্তবক অর্পন, দোয়া ও ফাতেহা পাঠে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি বাবু অমল কুমার দাস পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ ফয়জুল বশির চৌধুরী সুজন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম শামিম, স্বেচ্ছাসেবকলীগ নেতা এস এম নাবিউর রহমান, ডাঃ বিশ্বজিৎ আচার্য্য, কুতুবুল আলম, শেখ সেবুল আহমেদ, মাসুক ভান্ডারী, মাসুম আজাদ, ইকবাল হোসেন আরিফ, কে এম শাহিন, হোসাইন আহমেদ লিটন, মোঃ শাহজাহান মিয়া, বাবুল চৌধুরী, উজ্জল বনিক, মিজান আহমেদ, মোঃ কোহিনুর কাজী সুলতান, ফয়সল আহমেদ ও অন্যান্য নেতৃবৃন্দ। বৈদ্যের বাজারে এক সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবৃন্দ কিবরিয়া হত্যাকারীদের দৃষ্টান্তমুলক বিচার দাবি করেন এবং বৈদ্যের বাজারে একটি স্মৃতিসৌধ নির্মানের দাবী করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com