বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

প্রতিবন্ধিদের মধ্যে কম্বল বিতরণকালে এমপি কেয়া চৌধুরী ॥ সরকার প্রতিবন্ধিদের জীবন জীবিকার জন্য কাজ করছে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০১৫
  • ৫১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-সিলেট জেলার নারী আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন- এ সরকার বসে নেই। প্রতিবন্ধিদের চলার পথ সুগম করতে চালু করেছে ভাতা। এছাড়াও তাদেরকে নানাভাবে সহায়তা করছে। তারা আর অবহেলিত নয়। আমি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে চা-শ্রমিকদের জন্য কাজ করছি। আজ তাদের প্রতিবন্ধি সন্তানদের জন্য কম্বল নিয়ে এসেছি। পরবর্তিতে আরো অনেক কিছু নিয়ে আসতে চাই। অপেক্ষায় থাকুন। এ সরকারের উন্নয়ন কাজে সহায়তা করুন। তিনি বলেন-আপনাদের বিশুদ্ধ পানি সংকট নিরসনে নেত্রী’র কাছ থেকে নলকূপ নিয়ে এসেছি। এগুলো বসানো হয়েছে। প্রয়োজনে আরো নিয়ে আসব।
বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের রশিদপুর, রামপুর, বালুছড়া, ফয়জাবাদ, চিতলাছড়া, কামাইছড়া চা-বাগানের অন্যান্য শ্রমিকদের ন্যায় তাদের প্রতিবন্ধি সন্তানদের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথি’র বক্তব্যে এমপি কেয়া চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন।
এ শীতে এসব কম্বল পেয়ে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন- বঙ্গবন্ধু আমাদের ভোটের অধিকার করেছিলেন। তার কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে সমাজকল্যাণমন্ত্রী ও এমপি কেয়া আপার মাধ্যমে কম্বল দিয়ে পাঠিয়েছেন। এসব ভুলার নয়। তারা বলেন-নেত্রী’র কাছ থেকে কিছু পেলেই কেয়া আপা আমাদেরকে এসে এসব দিয়ে যান।
এতে বক্তৃতা করেন- অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুর রউফ, জেলা সমাজসেবা কর্মকর্তা সোয়েব হোসেন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বারিন্দ্র রায়, আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান আবুল হাসিম, প্রভাষক আফতাব উদ্দিন প্রমুখ।
আলোচনা শেষে অতিথিদের নিয়ে এমপি কেয়া চৌধুরী শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন। এ সময় শত শত লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com