বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ডাকাতি মামলা থেকে লিটন দেবকে অব্যাহতি দিতে নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের বিবৃতি

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০১৫
  • ৪৯০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক ও ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক লিটন দেবকে ষড়যন্ত্রমূলকভাবে ডাকাতি মামলায় আসামী করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পত্রিকায় বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান  ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধÑখ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মিহির কুমার রায় মিন্টু, সহ-সভাপতি সুখেন্দু পুরকায়স্থ, এডঃ সুষেন্দ্র দাশ, সাধারন সম্পাদক কালীপদ ভট্রাচার্য্য, যুগ্ম সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, সহ-সাধারন সম্পাদক পবিত্র বনিক, সাংগঠনিক সম্পাদক সলিল বরন দাশ, অর্থ সম্পাদক নিতেশ চন্দ্র রায়, মুক্তিযোদ্ধা গৌরদাশ রায়, সাধন চ›ন্দ্র দাশ, শিক্ষক রাখাল চন্দ্র দাশ, নিতেশ রায়, গৌরমনি সরকার, পিন্টু চন্দ্র রায়, গুরু পদ দাশ ময়না, পৃথ্বিশ চক্রবর্তী, সজল দাশ, বিপুল চক্রবর্তী, সুশিতল রায়, সুধীর চন্দ্র রায় প্রমূখ। বিবৃতিদাতারা বলেন, বিগত ২৭/৪/১৪ ইং তারিখে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের মোড়াউড়া গ্রামের আখলিছ মিয়া বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা নং ২৯ দায়ের করেন। ঐ মামলায় সম্পুর্ন উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমুলকভাবে তাকে আসামী করা হয়। তাই দায়েরকৃত মামলাটি পুনরায় তদন্ত সাপেক্ষে চুড়ান্ত চার্জশীটে আসামী নির্দোষ লিটন দেবকে অব্যাহতি দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য ঘটনার পর বিগত মাসগুলোতে নবীগঞ্জ উপজেলা আইন শৃংখলা কমিটি ও হবিগঞ্জ জেলা আইন শৃংখলা কমিটির সভায় বক্তাগন লিটন দেবকে নির্দোষ বলে দাবী করেন এবং তদন্ত সাপেক্ষে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com