বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গের সাবেক চেয়ারম্যান মরহুম আরজের দাফন সম্পন্ন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০১৫
  • ৪৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার কৃতি খেলোয়াড়, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ইউ.পি চেয়ারম্যান মোঃ হামিদুর রহমান খান আরজ আর নেই। ৪ জানুয়ারী রবিবার অসুস্থ অবস্থায় সিলেট নিয়ে যাওয়ার পথে দুপুর ১২ঘটিকার সময় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ——- রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। এসময় স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত হার্ট, কিডনি ও ডায়বেটিকস-এ ভূগছিলেন। গতকাল সকাল ১১টায় সাগর দিঘীর পূর্বপাড়স্থ নিজবাড়িতে জানাযার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। জানাযা নামাজে এডঃ আলহাজ আব্দুল মজিদ খান এমপি, উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমেদ, জেলার বিভিন্ন স্থরের জনপ্রতিনিধি, কৃতি খেলোয়াড়বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আলেম উলামাগণ জানাজায় অংশ গ্রহন করেন। বানিয়াচং সদর দক্ষিণ পূর্ব ইউ.পি’র সাবেক চেয়ারম্যান মোঃ হামিদুর রহমান খান আরজ এর মৃত্যুতে সংসদ সদস্য এডঃ আলহাজ আব্দুল মজিদ খান, উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ, উপজেলা বিএনপির সভাপতি এডঃ মনজুর উদ্দিন শাহীন, ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান ও তানিয়া খানম, হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন ও বানিয়াচং সদর দক্ষিণ পূর্ব ইউ.পি চেয়ারম্যান মাওঃ হাবিবুর রহমান মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com