বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের মানবাধিকার সভাপতি খলকু চৌধুরীর মধ্যস্থতায় ভাই বোনের বিরোধ নিষ্পত্তি

  • আপডেট টাইম সোমবার, ২৯ ডিসেম্বর, ২০১৪
  • ৭০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের দেবপাড়া ইউনিয়নের বানুদেও গ্রামের মৃত হাজী আব্দুল গফুরের পুত্র নুরুল হুসেন ওরফে নুরুসন ও কন্যা সইদা বেগমের দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত মঙ্গলবার গাছের সুপারী পারাকে কেন্দ্র করে ভাই ও বোনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাইদা বেগম (২৬) ও তার মা প্রহৃত হয়। এ ঘটনায় গত ২৩ ডিসেম্বর দুপুরে মানবাধিকার প্রতিষ্টা ও বাস্তবায়ন সংস্থা নবীগঞ্জ থানা শাখার সভাপতি খলকু চৌধুরীর নিকট জীবনের নিরাপত্তা চেয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গত বৃহস্পতিবার খলকু চৌধুরী তার কর্মীদের নিয়ে নুরুল হুসেনের বাড়িতে যান। এ সময় নুরুসন তার বোনকে খুশি করে এবং বৃদ্ধ মায়ের পা ছুয়ে ক্ষমা প্রার্থনা করে। এসময় স্থানীয় মোরুব্বী সহ মানবাধিকার নবীগঞ্জ থানা সাংগঠনিক সম্পাদক শাহ্ রিয়াজ নাদির সুমন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com