বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ থেকে চুরি হওয়া সিএনজিসহ দু’চোর আটক

  • আপডেট টাইম রবিবার, ২৮ ডিসেম্বর, ২০১৪
  • ৬৩৭ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ নবীগঞ্জ থেকে চুরি হওয়া অটোরিক্সা (সিএনজি) মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজার থেকে শুক্রবার গভীর রাতে জনতার সহযোগিতায় উদ্ধার ও দু’আন্তঃজেলা সিএনজি চোরকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২৫ ডিসেম্বর গভীর রাতে নবীগঞ্জ উপজেলার ফরাশতপুর গ্রামের মাশুক মিয়ার অটোরিক্সা (সিএনজি) (মৌলভীবাজার থ-১১-৮৪৮৬)দুর্বৃত্তরা চুরি করে নিয়ে যায়। শুক্রবার রাতে আন্তঃজেলা সিএনজি চোর নবীগঞ্জ উপজেলার নাজিরপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে রুবেল মিয়া (২০) ও নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের মোক্তার মিয়ার ছেলে ইদু মিয়া (৩৫) চোরাই অটোরিক্সা (সিএনজি) নিয়ে মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে সন্দেহজনক ভাবে ঘুরাফেরার সময় জনতা তাদের আটক করে। খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাড়িঁর ইনচার্জ এস.আই শহিদুল ইসলাম তাদের গ্রেফতার করে নিয়ে আসে। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি মতে নবীগঞ্জ থানায় খবর দিলে থানার এস.আই নজরুল ইসলাম গতকাল শনিবার সকালে ধৃত চোর ও সিএনজিটি বুঝে নেয়। তিনি জানান এ ব্যাপারে মাসুক মিয়া বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com