বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে শিক্ষিকা হত্যা মামলার আসামী ধরতে গিয়ে দু’পুলিশ আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০১৪
  • ৪৯৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বহুল আলোচিত স্কুল শিক্ষিকা মনোয়ারা হত্যা মামলার আসামী ধরতে গিয়ে দুই পুলিশ আহত হয়েছে। আহত অবস্থায়ই পুলিশ আসামীকে ধৃত করে থানায় নিয়ে আসে। আহতদেরকে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার উপজেলার পীরেরবাজার গ্রামে।
পুলিশ জানায়, চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের ফিরোজ মিয়ার মেয়ে ও কেজি স্কুল শিক্ষিকা মনোয়ারা বেগম ২০০৯ সালের ২৩ ফেব্র“য়ারী নিখোঁজ হলে ২৭ ফেব্র“য়ারী খোয়াই নদীর চর থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে নিহতের মা ফুল বানু বাদী হয়ে ৪ জনের নামে থানায় মামলা দায়ের করেন। মামলার ৪ নং আসামী উপজেলার নরপতি গ্রামের মৃত মালুম মিয়ার পুত্র আতাউর রহমান (৪০) দীর্ঘদিন পলাতক ছিল। গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এএসআই আলমাছসহ একদল পুলিশ পৌর এলাকার পীরেরবাজার এলাকায় তাকে ধরতে হানা দিলে আতাউর পুলিশের উপর হামলা চালায়। এতে আলমাচ ও কনষ্টেবল আহত হয়। আহত আলমাছ আসামী আতাউরকে আটক করে থানায় নিয়ে আসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com