বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়ী থেকে দু’টি মোটরসাইকেল চুরি ॥ আটক-২

  • আপডেট টাইম শনিবার, ১৫ নভেম্বর, ২০১৪
  • ৪৮৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার বহরা গ্রামের সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল বর চৌধুরী আবু মিয়ার বাড়ীতে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা বাড়ীর একটি ঘরের গেইটের তালা ভেঙ্গে প্রবেশ করে দুটি মোটর সাইকেল নিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ২ জনকে আটক করেছে। বহরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এহতেশাম উল বর চৌধুরী লিপু জানান, আমাদের বাংলা ঘরে ১টি পালসা এবং ১টি ডিসকভার মোটরসাইকেল রেখে কলাসিবল গেইট তালা দিয়ে শুয়ে পড়ি। সকালে উঠে দেখি গেইটের তালা ভাঙ্গা এবং মোটর সাইকেল দু’টি নেই। রাতের কোন এক সময় চোরেরা ঘরে ডুকে মোটর সাইকেল দু’টি চুরি করে নিয়ে গেছে। কাশিমনগর পুলিশ ফাড়ির আই.সি এস.আই.কৌশিক জানায়-চুরির সাথে জড়িত থাকার অভিযোগে বহরা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে সাজিদুর রহমান (৫০) ও রসুলপুর গ্রামের মোঃ হুমায়ুনের ছেলে অলিউর রহমান (৩০) কে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com