বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কাজীগঞ্জ বাজার লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসায় আশুরা উপলক্ষে মিলাদ মাহফিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০১৪
  • ৬১২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ কাজীগঞ্জ বাজার লতিফিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্রদের উদ্যোগে আশুরা উপলক্ষে এক মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সভায় শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাদরাসার ছাত্র মোঃ তুফায়েল আহমদ। সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা কমিটির সহ-সভাপতি মোঃ বাছিত মিয়া। লতিফিয়া সমাজ কল্যাণ পরিষদের সহ সাধারণ সম্পাদক মোঃ লোকমান আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা তালামীযের সিনিয়র সদস্য ও নবীগঞ্জ উপজেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক ও লতিফিয়া সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোঃ সুহেল মিয়া। এতে বক্তব্য রাখেন বড় ভাকৈর জামে মসজিদের ইমাম ও খতিব মাও: সিরাজুল ইসলাম সিরাজী, মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ আবুল কাশেম। উপস্থিত ছিলেন অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা কমিটির অর্থ সম্পাদক মোঃ মহসিন মিয়া, লতিফিয়া সমাজ কল্যাণ পরিষদের সহ সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম প্রমূখ। প্রধান অতিথি বলেন মহররমের মাস হচ্ছে অত্যন্ত ফযিলতের মাস। এই মাসে ইয়াযিদ বাহিনীর গভীর চক্রান্তে হযরত হোসাইন রা. সহ আহলে বায়াতগণ শাহাদাত বরণ করেন। হুসাইন রা. বাতিলের কাছে মাথা নত না করে হক্বের ঝান্ডা উচু করতে শাহাদাতের পথ বেঁেচ নেন। আমরা মুসলমান হিসাবে এই মাসে বেশী বেশী করে নফল নামায, রোজা, কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিলের মাধ্যমে তাদের রুহের উপর ছাওয়াব পৌছাতে পারি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com