সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জ পৌরসভার বার্ষিক উন্নয়নে ২৫ টি কাজ চলমান রয়েছে

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৩০ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় পৌরএলাকায় প্রায় ২৫ টি উন্নয়ন কাজ চলমান রয়েছে। এর মধ্যে প্রায় ৫০ শতাংশ কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। কাজগুলোর মধ্যে গলি রাস্তা ও ড্রেন নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে। সম্প্রতি ফায়ার সার্ভিস রোডের সাথে সংযুক্ত ঘোষপাড়ার এক গলি রাস্তা ও ড্রেন নির্মানের কাজ শেষ হয়েছে। রাজনগর মুক্তিযোদ্ধা হায়দার আলী হাসপাতালের পাশে একটি রাস্তা এবং তার পাশে ড্রেন নির্মানের কাজ পুরোদমে এগিয়ে চলছে। এছাড়া শহরের ৬ নং ওয়ার্ডের ঝিলপাড়া এলাকার রাস্তা ও ড্রেনের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। আরো যে রাস্তা ও ড্রেনের কাজ শেষ হয়েছে সেগুলো হলো উমেদনগর পূর্বহাটি, পৌদ্দার বাড়ী, তেঘরিয়া, বিওসি পার্শ্ববর্তী ড্রেন ও রাস্তা, বগলা বাজার আখড়ার পাশে, নাতিরাবাদ কবরস্থানের পাশে ড্রেন ইত্যাদি। প্রকৌশল বিভাগ জানায় প্রায় ৫০ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বাকী কাজগুলো দ্রুততম সময়ের মাঝে শেষ হবে। এই কাজগুলো সম্পূর্নরূপে বাস্তবায়ন করে এলাকাবাসীর চলাচলে দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com