শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি সেগুন বনে শকুনের চোখ বনদস্যুদের দৌরাত্ম্যে হুমকির মুখে মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ॥ কোটি টাকার জিরা জব্দ নবীগঞ্জে প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষকের জালিয়াতির অভিযোগ মানুষের সেবার মধ্যেই শান্তি খুঁজে পাই-এমপি সৈয়দ ফয়সল জেলায় ফার্দিন-মার্দিনসহ ৬ প্রতিষ্ঠানকে জরিমানা বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানবীর শচীন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা প্রয়াত শচীন্দ্র লাল সরকারের প্রয়াণ দিবস পালিত চুনারুঘাটে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বানিয়াচংয়ে কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার হবিগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ॥ মোটর সাইকেল জব্দ গরু বাজার পরিদর্শন করেছেন হবিগঞ্জ থানার ওসি জাহিদুল

বাহুবলে গ্রাম আদালত কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

হাবিবুর রহমান নোমান-বাহুবল থেকে ॥ বাহুবলে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এ সংক্রান্ত কার্যক্রম আরও কার্যকর করতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সমন্বয়ে একটি পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাহুবল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়। তিনি বলেন, গ্রাম আদালতকে জনগণের দোরগোড়ায় বিচার সেবা পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
এ সময় বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ কে এম মহিউদ্দিন, বাহুবল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ আবিদ এবং সিনিয়র সাংবাদিক সৈয়দ আব্দুল মান্নান।
কর্মশালায় বিভিন্ন এনজিওর শাখা ব্যবস্থাপক, স্থানীয় সাংবাদিক, শিক্ষকসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এ বিষয়ে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com