বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে পার্টনার প্রকল্পের আওতায় কংগ্রেস অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ২০ মে, ২০২৬
  • ৩৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে কৃষি ও গ্রামীণ রূপান্তরের মাধ্যমে পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি এবং সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে। ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ তথা পার্টনার প্রকল্পের আওতায় এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার দিনব্যাপী নবীগঞ্জ উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এই কংগ্রেস সফলভাবে সম্পন্ন হয়।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে ও মেহদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা কৃষি অফিসার শেখ ফজলুল হক মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য কর্মকর্তা আসাদ উল্লা, যুব সমবায় কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা শাকিল আহমেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলিউর রহমান অলি, নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য মুজিবুর রহমান মুজিব, সদস্য আবু তালেব, মোঃ হাসান চৌধুরী, স্বপন রবি দাস প্রমুখ।
কংগ্রেসে বক্তারা বলেন, বর্তমান সরকারের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পুষ্টির চাহিদা পূরণে পার্টনার প্রকল্প এক অনন্য ভূমিকা পালন করে আসছে। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরিতে কৃষি বিভাগের এই উদ্যোগ প্রশংসার দাবিদার। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ পদ্ধতি ছড়িয়ে দিতে এই প্রকল্প মাঠ পর্যায়ে কৃষকদের দক্ষ করে তুলছে। উক্ত অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পার্টনার প্রকল্পের আওতাধীন উদ্যোক্তা ও কৃষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আধুনিক কৃষি প্রযুক্তির বিস্তার এবং গ্রামীণ অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com