বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের ঈদগাহ ময়দানে তরুণ-তরুণীদের টিকটক, ফেসবুক রিল ভাইরাল ॥ সমালোচনার ঝড়

  • আপডেট টাইম শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের ঐতিহ্যবাহী দেবপাড়া ৯ মৌজা ঈদগাহ ময়দানে তরুণ-তরুণীদের টিকটক, ফেসবুক রিল তৈরী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের ঘটনায় সর্বত্র তীব্র সমালোচনার ঝড় বইছে। এতে ফুসে উঠেছে যুব সমাজসহ অত্র এলাকার সচেতনমহল। গতকাল শুক্রবার (১৫ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু তরুণ-তরুণীর নাচ-গানের ভিডিও ভাইরাল হয়। যা রীতিমত ইসলাম পরিপন্তী ও ধর্মীয় অনুভূতিতে সরাসরি আঘাত। ভাইরাল হওয়ার পর এসব দেখে এলাকার ধর্মপ্রান মুসলমান ফুসে উঠেছে ওই সব অজ্ঞাত তরুণ-তরুণীদের বিরুদ্ধে। পবিত্র স্থানে এরকম নেক্কারজনক কার্যকালাপের জন্য অত্র এলাকার যুবসমাজ, সচেতন মহল এবং মুরব্বীয়ান তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে গিয়ে প্রশাসনের উচ্চপদস্থ পর্যায়ে ওই সহ তরুণ-তরুণীদের পরিচয় শনাক্ত করতে দাবী জানিয়েছেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, নবীগঞ্জের ঐতিহ্যবাহী দিনারপুর পরগনার দেবপাড়া ৯ মৌজা ঈদগাহ ময়দান একটি সুউচ্চ পাহাড়ে অবস্থিত। যার চার পাশে রয়েছে অত্র এলাকার স্থানীয় বাসিন্দাদের কবরস্থান। যা অতি পবিত্র স্থান বলে আখ্যায়িত। আর সেই স্থানে গত কয়েকদিন যাবত বিভিন্ন এলাকার তরুণ এবং তরুণীরা অতি উৎসাহী হয়ে পবিত্র ঈদগাহ ময়দানে লোক-চক্ষুর আড়ালে অসামাজিক কার্যক্রম চালিয়ে আসছে।
সুত্রে আরো জানা যায়, ‘মাতাল রানী’ নামক টিকটক একাউন্ট থেকে ভিডিও পাবলিশ হওয়ার পর থেকে টিকটক, ফেসবুকে নামে বেনামে বিভিন্ন একাউন্ট থেকে ভিডিও ভাইরাল হয়।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বিগত তিন বছর পূর্বে কয়েকজন তরুণ-তরুণীদের অসামাজিক কার্যকলাপের কারণে তাদের হাতেনাতে ধরে তাদের পরিবারকে ডেকে বিবাহের বন্ধনে আবদ্ধ করার জন্য তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। ওই ঘটনার পর কিছুদিন যাবত পরিবেশ শান্ত থাকলেও ইদানিং বখাটে তরুণ-তরুণীদের অবাদ আনাগোনা চলমান। এরই সুত্র ধরে গতকালের ভিডিও এলাকার সর্বত্র সমালোচনার তৈরী হয়েছে।
উপরোক্ত ঘটনায় প্রশাসনসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের নজরে এনে ওই সব তরুণ-তরুণীদের শনাক্ত করে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবী করছেন এলাকাবাসী।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com