বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটের ৩ মাদক কারবারি শান্তিগঞ্জে গাঁজাসহ গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সুনামগঞ্জের শান্তিগঞ্জে অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজা ও একটি নোয়াহ গাড়িসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। গতকাল মঙ্গলবার (১২ মে) সকাল ৭টার দিকে পশ্চিম পাগলা ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, চুনারুঘাট থানার সারেরকোনা এলাকার মৃত মনফর আলীর ছেলে মো. লিটন মিয়া (৩৩), চানপুর বস্তির মৃত আব্দুর জাইর ছেলে ফজল মিয়া (৩৫) ও শাইলগাছ এলাকার মো. ইসহাক মিয়ার ছেলে শাহজাহান মিয়া ওরফে রাজু (২৫)।
তাদের বিরুদ্ধে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ সবাইকে শান্তিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ও র‌্যাবের গণমাধ্যম র্কমর্কমতা কে এম শহিদুল ইসলাম সোহাগ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com