বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে কিশোরী হত্যা মামলার প্রধান আসামি সিলেট থেকে গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ১১ মে, ২০২৬
  • ৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে কিশোরী সানজিদা আক্তার হত্যা মামলার প্রধান আসামি মোঃ রফিক মিয়া (৫২) কে সিলেট থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। শনিবার (১০ মে) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫৫ মিনিটে সিলেট জেলার বিয়ানীবাজার থানাধীন চারখাই বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাব জানায়, এলিট ফোর্স হিসেবে প্রতিষ্ঠার পর থেকেই র‌্যাব মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও বিভিন্ন অপরাধী গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জননিরাপত্তা নিশ্চিত ও সহিংসতা প্রতিরোধে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, নিহত সানজিদা আক্তার (১৩) বানিয়াচং উপজেলার বাঘজোড় পূর্বহাটি এলাকার বাসিন্দা। তার চাচা হারুন মিয়া স্থানীয় একটি মসজিদ কমিটির সদস্য ছিলেন। মসজিদের বারান্দা নির্মাণ কাজের ব্যয়ের হিসাব চাওয়াকে কেন্দ্র করে অভিযুক্তদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে গত ১৭ মার্চ রাত আনুমানিক ১০টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে হামলা চালায় আসামিরা। এ সময় সানজিদার চাচাকে মারধর করা হলে তাকে বাঁচাতে এগিয়ে আসে সানজিদা। পরে হামলাকারীরা তাকেও কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সানজিদাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৯ মার্চ বিকেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে বানিয়াচং থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় যৌথ অভিযানে মামলার এজাহারভুক্ত প্রধান পলাতক আসামি রফিক মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রফিক মিয়া বাঘজোড় এলাকার মৃত মশব উল্লাহর ছেলে। এর আগে গত ১০ এপ্রিল একই মামলার আরও এক আসামিকে গ্রেফতার করেছিল র‌্যাব-৯। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com