বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

  • আপডেট টাইম শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার থানার শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ধর্ষণ মামলার আসামি ফয়সল মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব ৯। সে বিবাহিত এবং তার দুইটি সন্তান রয়েছে।
জানা যায়, বিবাদী ভিকটিমের একই গ্রামের বাসিন্দা হওয়ার সুবাদে ভিকটিমের পিতাকে বিবাদী হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ থানাধীন প্রাণ কোম্পানীতে চাকুরীর ব্যবস্থা করে দেয়। সেই সুবাদে বিবাদী ভিকটিমের পিতার মাতার বাড়িতে যাওয়া আসার সময় ভিকটিমের সাথে প্রায় কথা হত। গত ১ বছর পূর্বে বিবাদী ও ভিকটিমের চলাফেরায় ভিকটিমের পিতার সন্দেহ হলে বিবাদীকে ভিকটিমের পিতার বাড়িতে আসা যাওয়া করতে নিষেধ করে দেন। পরবর্তীতে বিবাদী ভিকটিমকে ফুসলিয়ে ও মিথ্যা প্রলোভন দেখিয়ে ভিকটিমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ঘটনার দিন গত ১৫ এপ্রিল গভীর রাতে ওই ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেেিত আসামিকে আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এর প্রেক্ষিতে সদর উপজেলার ধুলিয়াখাল এলাকায় অভিযান পরিচালনা করে শাহজাহানপুর গ্রামের দেওয়ান আলীর পুত্র- মোঃ ফয়সাল মিয়া (৩৪) কে গ্রেফতার করে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com