মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে

  • আপডেট টাইম সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ বলেছেন, সরকারী কর্মকর্তা হিসেবে আমাদের ঠিকানা হচ্ছে কর্মস্থল। আমরা কর্মস্থলকে নিজের এলাকা মনে করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করি। তিনি বলেন, আমি কাজের লোক, আমাকে কাজে লাগাতে হবে। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, পর্যটন সহ সকল ক্ষেত্রে হবিগঞ্জকে এগিয়ে নিতে চাই। সুতাং নদীর পানি দুষনমুক্ত করনে কাজ করতে হবে। চা শ্রমিকদের শিক্ষা, চিকিৎসা উন্নয়নে কাজ করবেন বলে জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ পরিচালনায় আমরা একত্রে ঝাপিয়ে পড়েছি। দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী আইনের মধ্যে থেকে আমরা কাজ করি। আমরা সরকার, আইন এবং জনগণ নিয়ে কাজ করি। এ অবস্থায় প্রান্তিক মানুষের উন্নয়নে কাজ করতে হবে। তিনি কাজ পরিচালনায় ণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
নবাগত জেলা প্রশাসক গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঈনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল হাশেমসহ সাংবাদিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com