বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে

  • আপডেট টাইম সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ২০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের হুগলি হাওরে এখন কান্নার রোল। কৃষকের হাড়ভাঙা খাটুনি আর ঘামে ভেজা স্বপ্নের সোনালি বোরো ধান এখন পানির নিচে। কয়েক দিনের টানা বর্ষণ আর উজান থেকে আসা ঢলে তলিয়ে গেছে অন্তত ৫০০ একর জমির ফসল। বছরের একমাত্র ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন হাওরপারের শত শত কৃষক।
স্থানীয় সূত্রে জানা গেছে, হুগলি হাওরের প্রায় ৮০০ একর জমিতে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছিল। ধান কাটার উৎসব শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে প্রকৃতির রুদ্ররূপে পাল্টে গেছে সব সমীকরণ।
সুজাতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুর রহমান বলেন, “বৃষ্টির তোড়ে হুগলি হাওরের অন্তত ৫০০ একর জমির ফসল পুরোপুরি তলিয়ে গেছে। জলাবদ্ধতা যেভাবে বাড়ছে, তাতে বৃষ্টি না থামলে ইউনিয়নের অন্যান্য হাওরও রক্ষা করা কঠিন হয়ে পড়বে।”
সরেজমিনে দেখা গেছে, অনেক কৃষক নিথর হয়ে তাকিয়ে আছেন তলিয়ে যাওয়া ফসলের দিকে। অনেক কৃষক জানিয়েছেন চড়া সুদে ঋণ নিয়ে চাষাবাদ করেছিলেন, ফসল হারিয়ে এখন তাঁদের কপালে দুশচিন্তার ভাঁজ।
এ বিষয়ে বানিয়াচং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক জানান, কৃষি বিভাগের মাঠ পর্যায়ের তথ্য অনুযায়ী এ পর্যন্ত প্রায় ২১৮ হেক্টর (৫৩৮ একর) জমি প্লাবিত হয়েছে। তিনি বলেন, “আমরা নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ চলছে। দ্রুত পানি নেমে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা কমানো সম্ভব হবে।”
প্রকৃতির এই আকস্মিক দুর্যোগে নিঃস্ব হওয়া কৃষকদের রক্ষায় সরকারি সহায়তা ও বিশেষ প্রণোদনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। অন্যথায় বানিয়াচংয়ের নিচু এলাকার বিশাল এক জনগোষ্ঠীকে এবার চরম খাদ্য সংকটে পড়তে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com