স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে পুলিশের বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়েছে। একই অভিযানে এক ওয়ারেন্টভুক্ত আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শনিবার (২৮ মার্চ) রাতে উপজেলার বিথঙ্গল আখড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটকৃত ব্যক্তিরা হলেন- রিয়াদুল ইসলাম (২৭) ও দেলোয়ার হোসেন (৫০)। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিকে একই অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল জলিল ওরফে ময়না মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ আহমেদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।