বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন

  • আপডেট টাইম সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৬৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নে সালেহ আহমদকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মোঃ ফজলু মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে এলাকায়। গত শনিবার বিকালে ইনাতগঞ্জ পূর্ব বাজারে সর্বস্তরের জনগণের ব্যানারে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ২২ মার্চ রাতে ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া-করিমপুর এলাকায় সালেহ আহমদকে পরিকল্পিত ভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। চায়নীজ কুড়াল ও দেশীয় অস্ত্র দিয়ে সালেহ আহমদকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় নবীগঞ্জ থানায় ফজলু মিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা হলেও এখন পর্যন্ত আসামিরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ফজলু মিয়ার অত্যাচারে দীর্ঘদিন ধরে এলাকাবাসী অতিষ্ঠ। তার বিরুদ্ধে সরকারি জমি, খেলার মাঠ ও জানাজার জায়গা দখলসহ নানা দুর্নীতির অভিযোগ রয়েছে। এমনকি সরকারি বরাদ্দের ৭ লাখ টাকার একটি সেতু নিজের বাড়ির প্রয়োজনে ব্যক্তিগতভাবে ব্যবহারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বক্তারা অবিলম্বে এই হামলার মূলসহ সকল আসামিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com