সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫

  • আপডেট টাইম সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টাার ॥ লাখাই উপজেলায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। গতকাল রবিবার দুপুরে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের মশাদিয়া গ্রামের ফুটবল মাঠে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মশাদিয়া গ্রামের বাসিন্দা সেনু মিয়ার ছেলে সবুজ মিয়ার বন্ধু সাইফুল বেড়াতে আসে।
সাইফুলের সঙ্গে আগে থেকেই একই গ্রামের আব্দুল আওয়াল হাজীর পক্ষের খলিল ও আব্দাল মিয়ার বিরোধ চলছিল। গতকাল রবিবার দুপুরে গ্রামে আসার পর সাইফুলের সঙ্গে খলিল ও আব্দাল মিয়ার বাগবিতণ্ডা শুরু হয়।
এ সময় বিষয়টি জানতে চাইলে সবুজ মিয়ার সঙ্গে তাদের কথাকাটাকাটি হয় এবং একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। সামান্য এই ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজন দ্রুত জড়ো হয়ে ফুটবল মাঠে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে লাখাই থানার ওসি (তদন্ত) কৃষ্ণ মিত্র জানান, তুচ্ছ বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com