বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি

  • আপডেট টাইম সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৫৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গোপলার বাজারে একটি বেকারিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে উক্ত বাজারের “মামা-ভাগিনা বি-বাড়িয়া বেকারি”তে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মালিকপক্ষ।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গভীর রাতে বেকারির ভেতর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা দেখে বাজারের অন্যান্য ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে দিগবেদিক ছুটতে থাকেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। খবর পেয়ে বাহুবল ও নবীগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয় জনতা ও পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে।
ততক্ষণে বেকারির ভেতরের মূল্যবান মালামাল ও সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বেকারির মালিকপক্ষ জানিয়েছে, এই অগ্নিকান্ডে তাদের প্রায় ৮ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তবে আগুনের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। বাহুবল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এনামুল হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com