সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক

  • আপডেট টাইম সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ০ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের ইনাতগঞ্জ ইউনিয়নের লামনীরপাড় গ্রামে পুত্রবধুর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী। হত্যাকান্ডের ১২ দিন অতিবাহিত হলেও ঘাতক টিকটকার প্রেমিক শিপন এখনও পুলিশের ধরাছোয়ার বাহিরে রয়েছে। ঘটনার একদিন পর পুত্রবধুকে গ্রেফতার করা হলেও অপর খুনিদের গ্রেফতার না করায় এলাকায় তীব্র ক্ষোভ।
উল্লেখ্য, প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে পুত্রবধূ নবীগঞ্জের তামান্না আক্তার (২২) তার টিকটকার যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। সেই সম্পর্ক থেকেই তৈরি হয় ভয়ংকর পরিকল্পনা। অভিযোগ অনুযায়ী, পরকীয়া প্রেমিকসহ কয়েকজনকে নিয়ে তিনি গত ১৫ মার্চ দিবাগত রাতে নিজ শাশুড়ি ফেরদৌসী ইসলাম চৌধুরী (৫৩)-কে হত্যা করেন। পরদিন ১৬ মার্চ সকালে নিজ ঘর থেকেই মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের হাত-পা বাঁধা এবং মুখে টেপ লাগানো অবস্থায় ছিল, যা ঘটনাটির নৃশংসতা আরও স্পষ্ট করে। পরে গৃহবধূ তামান্না বিষয়টিকে ডাকাতি বলে চালিয়ে দেয়ার চেষ্টা করেন, কিন্তু সফল হননি। আইনশৃংখলা বাহিনী ইতিমধ্যে তামান্নাকে আটক করেছে এবং জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও জানিয়েছে পুলিশ। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে, জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ জানায়, তামান্নার স্বামী রফিকুল ইসলাম চৌধুরী দুবাইয়ে অবস্থান করছেন। বিয়ের সময় পাওয়া পাঁচ ভরি স্বর্ণালঙ্কার শাশুড়ি ফেরদৌসী চৌধুরীর কাছে রাখা ছিল।
তামান্না পুলিশকে জানিয়েছে, সুনামগঞ্জের শিপন নামের ওই ছেলের সঙ্গে টিকটকে তার পরিচয় ঘটে। এক পর্যায়ে ওই ছেলের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন তিনি। গত ১৫ মার্চ রবিবার দিবাগত রাতে পরকীয়া প্রেমিক আরও দুই ছেলেসহ তামান্না আক্তারের সঙ্গে দেখা করতে আসে। বিদ্যুৎবিহীন রাতের অন্ধকারে ঘরের পেছনের দরজা দিয়ে প্রবেশ করে তারা।
তখন পরকীয়া প্রেমিক শিপন তামান্না আক্তারকে বলেন, তার কাছে রক্ষিত স্বর্ণালংকার ও নগদ টাকা দিয়ে দিতে। পরে তারা তাকে (তামান্নাকে) নিয়ে যাবে। প্রেমিকের কথায় তামান্না আলমারির তালা খুলে স্বর্ণ দিয়ে দেয়।
এ সময় শাশুড়ি ফেরদৌসীর গলার চেইন নিতে গেলে তার ঘুম ভেঙে যায়, তখন তিনি চিৎকার করলে পুত্রবধূ ও পরকীয়া প্রেমিকসহ অজ্ঞাতনামা ২-৩ জন মিলে ফেরদৌসী ইসলাম চৌধুরীর হাত-পা বেঁধে এবং মুখে স্কচটেপ লাগিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com