বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি

  • আপডেট টাইম সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর “গোবিন্দপুর সেচ প্রকল্প” এলাকার জমিতে সঠিকভাবে সেচ প্রদান না করায় প্রায় ৩শ একর বোরো জমি অনাবাদি রয়েছে। এতে এলাকার কৃষকরা প্রায় ২০ হাজার মন ধান উৎপাদন থেকে বঞ্চিত হয়েছে। এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য ভূক্তভোগি ৫৫ জন কৃষক গতকাল রবিবার জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ প্রদান করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর খোয়াই বেরীবাধ সংলগ্ন গোবিন্দপুর সেচ প্রকল্পটি বিগত ৩০/৩৫ বছর যাবত হবিগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের মোঃ জয়নাল আবেদীন ছালেক পরিচালনা করে আসছেন। এতে প্রকল্পের আওতায় ৫ শতাধিক একর বোরো জমিতে সেচ সুবিধা দেয়া হয়। ওই প্রকল্পে জয়নাল আবেদীন ছালেক এর মালিকানাধিন প্রায় ৪০ একর বোরো জমি এবং তার পরিবারের আরও কমপক্ষে ৩০/৪০ একর বোরো জমি রয়েছে।
অভিযোগে আরো বলা হবে, উক্ত গোবিন্দপুর সেচ প্রকল্প নিয়ে বিরোধ সৃষ্টি হলে এনিয়ে আদালতে মামলা মোকাদ্দমা চলমান থাকায় একটি স্বার্থান্বেষী মহল গোবিন্দপুর সেচ প্রকল্প নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়।
এ অবস্থায় সেচ প্রকল্প পরিচালনার দায়িত্ব দেয়া হয় গোবিন্দপুর গ্রামের শাহ আলম। কিন্তু কোনো ধরনের পূর্ব অভিজ্ঞতা না থাকায় দায়িত্ব প্রাপ্ত শাহ আলম যথা সময়ে কৃষকদের জমিতে পানি দিতে ব্যর্থ হন। ফলে সেচ প্রকল্পের আওতাভুক্ত প্রায় ৩শ একর (১ হাজার ক্ষের) এর বেশি জমিতে বোরো ধান চাষ করা সম্ভব হয়নি। এতে সংশ্লিষ্ট কৃষকরা প্রায় ২০ হাজার মন ধান উৎপাদন থেকে বঞ্চিত হয়েছে।
অভিযোগে বলা হয়, গোবিন্দপুর সেচ প্রকল্প পরিচালনায় দায়িত্ব প্রাপ্ত শাহ আলমের কোন জমি প্রকল্পের আওতায় নেই। শাহ আলমকে সেচ প্রকল্প পরিচালনার দায়িত্ব না দেয়ার জন্য ইতিপূর্বেও এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদস্য সচিব হবিগঞ্জ সদর উপজেলা সেচ কমিটি বরাবরে আবেদন করেন। এর পরও কোন যাচাই বাছাই না করে শাহ আলমকে সেচ প্রকল্প পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়। এতে সাধারণ কৃষকরা সেচের অভাবে জমি চাষাবাদ করতে না পারায় ক্ষতির সম্মুখিন হয়েছেন।
এ অবস্থায় সরেজমিনে গোবিন্দপুর সেচ প্রকল্পের আওতাভূক্ত পানির অভাবে অনাবাদি বোরো জমি পরিদর্শন করে এলাকার সাধারণ কৃষকদের ক্ষতিগ্রস্থ করার নেপথ্যের লোকদের চিহ্নিত করে তাহাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আবেদনে জেলা প্রশাসকের নিকট দাবী জানানো হয়।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com