বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

  • আপডেট টাইম বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫১ বা পড়া হয়েছে

হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন বাহুবল-এর আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি গতকাল (মঙ্গলবার) দুপুর ১২টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন চন্দ্র দেব। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, প্রভাতফেরি, আলোচনা সভা, দোয়া মাহফিল, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়।
পবিত্র রমজান মাসের প্রতি সম্মান জানিয়ে সভায় রমজানের পবিত্রতা রক্ষায় বিশেষ আলোচনা করা হয়। কর্মসূচি পালনে সংযম, শালীনতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখা এবং সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রাখার বিষয়ে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় বক্তারা বলেন, ভাষা শহিদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে শৃঙ্খলাবদ্ধ পরিবেশে দিবসটি পালন করা হবে। শেষে দিবসটি সফল ও সুশৃঙ্খলভাবে উদযাপনে সকলের সহযোগিতা কামনা করা হয়।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com