বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে চুরির ঘটনায় আতঙ্ক নিরাপত্তা জোরদারের দাবি

  • আপডেট টাইম শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। চোরের দল বাসা-বাড়িতে প্রবেশ করে পানির পাম্প, টিউবওয়েল, পুরাতন বাইসাইকেল, বিদ্যুতের তার, ডিসের তার ও লোহার সামগ্রীসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এগুলো ভাঙারী ব্যবসায়ীর নিকট বিক্রি করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে শহরের বিভিন্ন মহল্লায় গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র বাসাবাড়িতে প্রবেশ করে চুরি করছে। বিশেষ করে বাসার গ্রিল, লোহার দরজা, বৈদ্যুতিক সরঞ্জামসহ মূল্যবান সামগ্রী নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। এতে করে বাসিন্দারা চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভুক্তভোগীরা জানান, চুরির ঘটনায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং রাতের বেলায় আতঙ্কে থাকতে হচ্ছে। অনেকেই দ্রুত পুলিশের টহল জোরদার ও চোরচক্রকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে স্থানীয় সচেতন মহল শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি, নিয়মিত পুলিশি টহল জোরদার এবং বাসাবাড়িতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, চুরির ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com