বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরের অপহৃত ছাত্রী ঢাকা থেকে উদ্ধার ॥ অপহরণকারী আটক

  • আপডেট টাইম শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরের অপহৃত মাদরাসা ছাত্রীকে প্রায় দেড় মাস পর ঢাকার চকবাজার এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব-৯ ও র‌্যাব-১০। সেই সঙ্গে অপহরণকারী নয়ন মিয়াকেও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত নয়ন মাধবপুর থানার রামপুর এলাকার শেখ সোহেল মিয়ার ছেলে।
গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে ঢাকার চকবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অপহরণকারীকে গ্রেপ্তার ও অপহৃতকে উদ্ধার করে একদল র‌্যাব সদস্য।
র‌্যাব জানায়, মাধবপুর থানাধীন বানেশ্বর এলাকার বাসিন্দা এবং জামিয়া ফারুকিয়া রাহাতুল জান্নাত মহিলা মাদ্রাসার শিক্ষার্থীকে যাতায়াতের পথে প্রায়ই উত্যক্ত করতেন নয়ন মিয়া। বিষয়টি ভিকটিম তার পিতা-মাতাকে জানালে তারা বিষয়টি নয়নের অভিভাবককে অবগত করলে উভয় পরিবারের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি সালিশ বৈঠক হয়। কিন্তু সালিশ করেও কোনো সমধান পাওয়া যায়নি। এতে আরো ক্ষিপ্ত হয়ে উঠে নয়ন মিয়া। পরে ২০২৫ সালের ১৮ নভেম্বর প্রকৃতির ডাকে সাড়া দিতে রাত ১০টার দিকে ওই কিশোরী ঘর থেকে বের হওয়ার সাথে সাথে নয়ন তার সঙ্গীদের নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং মুখ চেপে ধরে সিএনজি চালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা (নং ৪/৩/১২/২৫) দায়ের করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং নয়ন মিয়াকে গ্রেপ্তারসহ অপহৃত ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত ভিকটিম ও নয়ন মিয়াকে মাধবপুর থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com