বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে অস্ত্রসহ আটক প্রিতমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

  • আপডেট টাইম বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জেলা বিএনপির কার্যালয়ের সামনে তারেক রহমান আগমন উপলক্ষে ছাত্রদলের প্রস্তুতি সভায় চাইনিজ কুড়ালসহ আটক প্রীতম দাশ (২০) এর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সদর থানার এসআই সুরঞ্জিত দাশ বাদি হয়ে বাানিয়াচং উপজেলার গুণই গ্রামের পরিমল দাশের পুত্র প্রীতমকে আসামি করে অস্ত্র আইনে মামলা করেন। পরে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে কারাগারে প্রেরন করেন।
প্রসঙ্গত সোমবার সন্ধ্যায় শহরের শায়েস্তানগরস্থ হবিগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ের সামনের রাস্তায় দেশীয় চাইনিজ কুড়াল নিয়ে ঘোরাফেরা করছিল প্রীতম দাশ। এ সময় তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা চাইনিজ কুড়ালসহ তাকে আটক করে জেলা বিএনপির কার্যালয়ে রাখে। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে প্রীতমকে আটক করে। ওসি জানান, দুজনকেই আদালতে প্রেরণ করা হয়েছে। আসল রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com