বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সৈয়দ নাসির উদ্দিন সিপাহশালার বংশধরদের মিলনমেলা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৬৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ হযরত সৈয়দ নাছির উদ্দিন সিপাহশালার মদনী (রহ.) মাজার শরীফের পবিত্র ওরশ শরীফ মোবারক উপলক্ষে বংশধরদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৬ জানুয়ারী) রাতে চুনারুঘাট উপজেলার নরপতি সাহেব বাড়ীতে এই মিলনমেলা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে বাদ এশা মুড়াবন্দের মাটিতে পূর্বপশ্চিমে রওজায় শায়িত সৈয়দ নাছির উদ্দিন সিপাহশালার মদনী (রহ.) এর মাজার শরীফে গিলাফ প্রদান ও জিয়ারত করেন। পরে নরপতি সাহেব বাড়ীতে মিলনমেলায় লন্ডনস্থ লাইটন বার্জাডের সাবেক মেয়র সৈয়দ মুহিবর রহমান বলেন, প্রতিবছরই নরপতি সাহেব বাড়ীতে সৈয়দ নাছির উদ্দিন সিপাহশালার মদনী (রহ.) এর বংশধরদের মিলনমেলা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এবছর আমি লন্ডন থেকে সংক্ষিপ্ত সফরে এসে দোয়ায় অংশগ্রহণ করতে পেরেছি, খুবই ভালো লেগেছে।
ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন, এদেশে ইসলামের শান্তিপূর্ণ প্রচার ও প্রসার ঘটেছে মহান দরবেশ হযরত শাহজালাল (রহ.) ও তাঁর সুযোগ্য উত্তরসুরীদের হাত ধরেই। তাঁরা তলোয়ারের মাধ্যমে নয়, বরং উত্তম চরিত্র, মানবসেবা ও নৈতিক আদর্শের মাধ্যমে সাধারণ মানুষের হৃদয়ে ইসলামের আলো পৌঁছে দিয়েছেন। তাঁদের দাওয়াতি কার্যক্রম ও জীবনদর্শন এদেশের ধর্মীয় ও সামাজিক কাঠামোকে সুদৃঢ় করেছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সৈয়দ লিয়াকত হাসান, সৈয়দ ইশতিয়াক আহমেদ, সৈয়দ বজলুর সেলিম, সৈয়দ শাকেরুল হাসান, সৈয়দ শওকতুল হাসান, দাউদনগর হাবেলীর সৈয়দ আজিজুর রহমান ছয়ফুর, খান্দুরা হাবেলীর সৈয়দ আহমদ বখত মতিন, মাজার কমিটির সভাপতি শিল্পপতি আব্দুল মালেক জাপানী, সৈয়দ লিমন মিয়া, সৈয়দ মঈনুদ্দীন চিশতী ওলী মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com