বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ-২ আসনে বাসদ প্রার্থী লুকমান’র প্রার্থীতা বৈধ ঘোষণা

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বাসদের প্রার্থী আলোচিত কৃষক লুকমান আহমেদ তালুকদার এর প্রার্থীতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) ঢাকার আগারগাঁওস্থ নির্বাচন কমিশন কার্যালয়ে আপীল আবেদনের শুনানি শেষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (দলীয় প্রতীক মই) মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত এ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। তাঁর পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফারুক হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাসদ হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব শফিকুল ইসলাম ও সদস্য আব্দুল কদ্দুস মজুমদার। গত ৩ জানুয়ারী হবিগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাইকালে ২০০৮ ও ২০১৩ সালে খালাসপ্রাপ্ত দুটি মামলার তথ্য উল্লেখ না করায় তথ্য গোপনের অভিযোগে লুকমান আহমেদ তালুকদারের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছিল। পরে ৮ জানুয়ারী তিনি প্রার্থীতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপীল আবেদন করেছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গ্রামের একেবারে সাধারণ একজন কৃষক লুকমান আহমেদ তালুকদারকে মনোনয়ন দিয়ে আলোড়ন সৃষ্টি করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। কৃষক লুকমান আহমেদ তালুকদারের বাড়ী হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের গুনই গ্রামে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com