বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জে সুমি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৭৮ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের সুমি দাশ চৌধুরীকে সুনামগঞ্জে তার স্বামী, শশুর শাশুড়ী কর্তৃক হত্যার প্রতিবাদে এবং ঘাতকদের ফাঁসির দাবীতে মানববন্ধ হয়েছে। গতকাল রবিবার বিকেলে নবীগঞ্জ শহরে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক, সামাজিক, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ সাংবাদিক সমাজ অংশগ্রহণ করেন। তারা এলাকাবাসীর সাথে একাত্মতা প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, এটিএম সালাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি, ছাত্র নেতা ও সাংবাদিক তৌহিদ চৌধুরী, রায় মোহন পুরকায়স্থ, পিকু দাশ, সুমন দাশ ও নিহত সুমির ভাই সাংবাদিক মিল্টন দাশ জয় প্রমুখ।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারী স্বামীর পরকিয়ায় বাঁধা দেয়ায় স্বামী কৃশাল শেখর তালুকদার, শশুর কুলেন্দ্র শেখর তালুকদার ও শাশুড়ী রিপা রানী দাশ মিলে শ্বাসরুদ্ধ করে গৃহবধূ সুমি দাশকে হত্যা করে। নিহত সুমি নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রামের ধনরঞ্জন চৌধুরীর মেয়ে। দু ভাই বোনের মধ্যে সুমি ছোট। ভালবেসে বিয়ে হয় সুনামগঞ্জের ধোপাখালী এলাকার কুলেন্দ্র শেখর তালুকদারের ছেলে কৃশাল শেখর দাশের সাথে। বিয়ের কয়েক মাসের মাথায় সুমি জানতে পারেন তার স্বামী কৃশাল শেখর একটি মুসলিম মেয়ের সাথে পরকিয়ায় জড়িত। এ নিয়ে প্রায়ই বাকবিতণ্ডা হতো। স্বামী, শশুর ও শাশুড়ির নির্যাতনে অতি কষ্টে কাটতো সুমির জীবন।
গত ৭ জানুয়ারী সুমি ও তার স্বামী কৃশাল শেখরের মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে স্বামী, শশুর ও শাশুড়ী মিলে সুমিকে শ্বাসরুদ্ধকরে হত্যা করে। এমন অভিযোগে সুমির মা সুনামগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করলে স্বামী কৃশাল শেখরকে র‌্যাব গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে। পরে পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শশুর ও শাশুড়ী পলাতক রয়েছে। মানববন্ধনে জড়িতদের গ্রেফতার করে বিচারের আওতায় না আনা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বক্তাগণ।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com