বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

  • আপডেট টাইম শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৭৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দের উপস্থিতিতে এই কমিটির অনুমোদন প্রদান করা হয়। অনুমোদনপত্রে স্বাক্ষর করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক নুরুল হক টিপু এবং সদস্য সচিব জয়নাল আবেদীন জালাল। এ সময় উপস্থিত ছিলেন- জেলা কমিটির ১নং নির্বাহী সদস্য ইকরাম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক অপু চৌধুরী, যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী পারভেজসহ অন্যান্য জেলা নেতৃবৃন্দ। নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা হলেন- আহ্বায়ক সালাহউদ্দিন সালেহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন চন্দ্র দাস, যুগ্ম আহ্বায়ক বাবলু হোসেন খান, যুন্ম আহবায়ক অনুজ কুমার দাস, যুগ্ম আহবায়ক দীজেন চন্দ্র অধিকারী, যুগ্ম আহবায়ক হেমন্ত কুমার দাস, যুগ্ম আহবায়ক সুকান্ত চৌধুরী, যুগ্ম আহবায়ক সাইফুর রহমান তারেক, যুগ্ম আহবায়ক অসীম দাস, সদস্য সচিব মোহাম্মদ নাসির উদ্দিন, ১নং সম্মানিত সদস্য শেখ মোসাদ্দেক সেলিম, মোঃ আঃ মজিদ চৌধুরী, রুকন ইসলাম, বিশ্বজিৎ পান্ডে, রাবেয়া খানম, মনোয়ার হোসেন দিপু, ইমদাদ হোসেন খান, রানু রঞ্জন দাস, কয়েছ মিয়া, সুপাল চন্দ্র দাস হরে কৃষ্ণ দাস। অনুমোদন অনুষ্ঠানের শেষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষ থেকে জেলা নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটি মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা, মুক্তিযোদ্ধা পরিবারের অধিকার সংরক্ষণ এবং সংগঠনকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com