বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট সড়কে মোটরসাইকেল চালক নিহত

  • আপডেট টাইম শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট সড়কে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম রনি মিয়া (২৫)। তিনি চুনারুঘাট উপজেলার বালিয়াড়ি (দাসপাড়া) গ্রামের আব্দুল মোতালিব মিয়ার পুত্র।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে ওই সড়কের দুর্গাপুর-চানভাঙ্গা এলাকার মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রনি মিয়া একটি মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি দুর্গাপুর-চানভাঙ্গা এলাকার মধ্যবর্তী স্থানে পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রনি মিয়ার মাথা থেতলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে। চুনারুঘাট থানার (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com