বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

‘শের আলী’ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এবং র‌্যাব-১৫, কক্সবাজারের যৌথ অভিযানে কক্সবাজারের চাঞ্চল্যকর ‘শের আলী’ হত্যা মামলার প্রধান পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ ডিসেম্বর দুপুর ১২টা ৪৫ মিনিটে শায়েস্তাগঞ্জ থানার শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি হলেন দলিলুর রহমান (৩১)। তিনি মহেশখালীর সাপমারা গ্রামের মৃত কাশেম আলির পুত্র। উল্লেখ্য, কক্সবাজার জেলার মহেশখালী থানার মামলা নং- ৩, এর আলোচিত ‘শের আলী’ হত্যা মামলার এজাহারনামীয় ১নং পলাতক আসামি ছিলেন তিনি। গ্রেফতারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে, আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com