বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে শ্মশান ঘাট থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার বানিয়াচংয়ে হাওরে মাছ ধরতে গিয়ে নৌকাডুবি ॥ যুবকের মৃত্যু মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা অটোরিকশা চালকের সঙ্গে স্থানীয়দের বিরোধ ইনাতগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নোমান আহমেদকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ নবীগঞ্জে পূজা উদযাপন পরিষদের সম্মেলন ॥ উপজেলা সভাপতি রঙ্গলাল, সম্পাদক নীলকন্ঠ পৌর শাখায় সভাপতি মৃণাল ও সম্পাদক বিভূ বানিয়াচঙ্গের সন্দলপুর ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি ফলাফল বিপর্যয় চৌধুরী বাজারের কাচামাল হাটায় জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান উচ্ছেদ ও জরিমানা হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জে স্বপ্ন সোসাইটির বৃক্ষ রোপন চুনারুঘাটে শাশুড়ী হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদন্ড

শহরের চৌধুরী বাজার স.প্রা.বিদ্যালয়ে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের সদর উপজেলার চৌধুরী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতাধীন স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ– ২০২৫ উপলক্ষে গতকাল সোমবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিমলা আক্তার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. মো. হাসিবুল হাসান রিমন, ইউএলও ডা. মোস্তাফিজুর রহমান হাসান, এলইও প্রতিনিধি ডা. মো. শাহিন মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুন নাহার রুবি। বিদ্যালয়টিতে মোট ২৮৪ জন ছাত্র-ছাত্রী এ কর্মসূচির সুবিধাভোগী হবে। আগামী ২০৫ দিন পর্যন্ত এই কর্মসূচি চলবে। এ সময় বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে পুষ্টি সহায়তা দেওয়া এবং শিক্ষার্থীদের শারীরিক-মানসিক উন্নয়নে দুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি শিক্ষার্থীদের পুষ্টি ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে দুধ বিতরণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com