বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ উপজেলা আল-ইসলাহ কাউন্সিল সম্পন্ন

  • আপডেট টাইম বুধবার, ১৫ অক্টোবর, ২০১৪
  • ৫১১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা আল-ইসলাহ কাউন্সিল সম্পন্ন হয়েছে। বিগত কমিটিই পুনঃবহাল রয়েছে। গতকাল বিকাল ২ ঘটিকায় শেরপুর রোডস্থ আল-করিম জামে মসজিদের ২য় তলায় আঞ্জুমানে আল-ইসলাহ নবীগঞ্জ উপজেলা শাখার এ কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। ক্বাজী মাওঃ মাহবুব আহমেদের সভাপতিত্বে ও মাওঃ আব্দুল লতিফের পরিচালনায় অনুষ্ঠিত সভায় নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আল-ইসলাহ’র সিনিয়র সভাপতি মাওঃ ফরিদ উদ্দিন আহমদ ও জেলা সাংগঠনিক সম্পাদক ক্বাজী মাওঃ আব্দুল আলীম। অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলার সহ-সভাপতি শাহ্ আহমদ আলী, কেন্দ্রীয় সদস্য মাওঃ অধ্যক্ষ এম.এ নুর, নবীগঞ্জ পৌর সভাপতি রুহুল আমিন চৌধুরী, উপজেলা সহ-সম্পাদক ইরফান উদ্দিন, সাংগঠনিক মনছুর আহমদ, পৌর সাংগঠনিক মাওঃ মোঃ ইব্রাহিম মিয়া, সহ-সাংগঠনিক মাওঃ মুজিব উদ্দিন, অর্থ সম্পাদক মাওঃ আজাদুর রহমান, ৪নং ইউপি সভাপতি ক্বারী আব্দুর রহিম চৌধুরী, ৮নং ইউপি সভাপতি মোঃ ইজাজ মিয়া, হিফজুল কোরআন বোর্ড উপজেলা সভাপতি কুতুব উদ্দিন চৌধুরী, সেক্রেটারী মোঃ মুজিবুর রহমান, জেলা তালামীযের সভাপতি লিয়াকত আলী তালুকদার, জেলা তালামীযের সাবেক সভাপতি আফতাব উদ্দিন প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে বিগত কমিটিকে পুন:বহাল রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com