সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

নবীগঞ্জে সহজ শর্তে কৃষকদের মধ্যে কৃষি ব্যাংকের ১ কোটি ১০ লক্ষ টাকার প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৬০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে অর্ধশতাধিক কৃষকের মধ্যে সহজ শর্তে ১ কোটি ১০ লক্ষ টাকার প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় নবীগঞ্জ যুগল কিশোর উচ্চ বিদ্যালয় হলরুমে কৃষি ব্যাংকের উদ্যোগে এ ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। সঞ্চালনা করেন কৃষি ব্যাংকের কর্মকর্তা তৌহিদ গুলফাম। কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নবীগঞ্জ কৃষি ব্যাংকের ব্যবস্থাপক মোঃ রেজাউল হোসেন চৌধুরী।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংক সিলেট বিভাগের পরিচালক আব্দুস সালাম মাহমুদ কৃষির সার্বিক গুরুত্ব তুলে ধরে বলেন, “কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রাণ। কৃষকের উন্নতি হলে দেশের উন্নতি ত্বরান্বিত হয়। তাই কৃষকদের সহায়তায় ব্যাংকিং সেক্টর সবসময় কাজ করছে এবং ভবিষ্যতেও কৃষকদের পাশে থাকবে।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন বলেন, “সরকার কৃষির উন্নয়নে সর্বদা আন্তরিক। কৃষকদের উৎপাদন বাড়াতে সহজ শর্তে ঋণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সময়মতো ঋণ পরিশোধ করাও প্রতিটি কৃষকের দায়িত্ব। নিয়মিত ঋণ পরিশোধ করলে ভবিষ্যতে আরও বড় সহায়তা পাওয়া সহজ হবে।” তিনি এ ধরনের উদ্যোগ গ্রহণ ও সফলভাবে বাস্তবায়নের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ কৃষি ব্যাংক হবিগঞ্জের উপ-মহাব্যবস্থাপক রাজীব চন্দ্র সাহা, অগ্রণী ব্যাংক পিএলসি মৌলভীবাজার অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মোঃ আব্দুল লতিফ, সোনালি ব্যাংক পিএলসি হবিগঞ্জের উপ-মহাব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি এবং উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোঃ সাইফুর রহমান। ব্যাংকসমূহের পক্ষ থেকে বক্তব্য দেন পূবালী ব্যাংকের ম্যানেজার মিজানুর রহমান। উপস্থিত ছিলেন- নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, সাংবাদিক জাবেদ ইকবাল তালুকদারসহ নবীগঞ্জের বিভিন্ন ব্যাংক কর্মকর্তাবৃন্দ ও উপকারভোগী কৃষক ও খামারীগণ। বক্তারা বলেন, “কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব ব্যাংকই কৃষকদের পাশে রয়েছে। উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের প্রয়োজন অনুযায়ী যেন আরও সহজে ঋণ পাওয়া যায়- সেদিকে সবাই সচেষ্ট।”
কৃষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সফল উদ্যোক্তা রুহুল আমিন, হারুনুর রশিদ, ইমন দাশ ও মোছা. শামসুন্নাহার। তারা সহজ শর্তে কৃষি ঋণ দেওয়ার দাবি জানিয়ে বলেন, “সহজে ঋণ পেলে আমরা আরও বেশি উৎপাদন করতে পারব, ফলে বাজারে পণ্যের দামও নিয়ন্ত্রণে থাকবে।” তারা এ ঋণ বিতরণ কার্যক্রমের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে কৃষি ব্যাংকের পাশাপাশি সোনালি ব্যাংক, অগ্রণী ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, জনতা ব্যাংক, রূপালি ব্যাংক, আনসার ভিডিপি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইউসিবি ব্যাংক, পূবালী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক, এনসিসি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক ও প্রাইম ব্যাংক সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com