শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

হবিগঞ্জ সদর হাসপাতালে চোর সন্দেহে অজ্ঞাত যুবককে গণধোলাই

  • আপডেট টাইম রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চোর সন্দেহে অজ্ঞাত ব্যক্তিকে গণধোলাই দেয়া হয়েছে। গতকাল শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হবিগঞ্জ সদর হাসপাতালে চোর সন্দেহে এক অজ্ঞাত ব্যক্তিকে গণধোলাই দিয়েছে লোকজন। জানা যায়, নোয়াবাদ এলাকার মোছা. রিমা আক্তার (পিতা- মো. আনসর আলী) চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে আসেন। এ সময় কে বা কারা তার হাতব্যাগ নিয়ে পালিয়ে যায়। চোর সন্দেহে উপস্থিত লোকজন এক অজ্ঞাত ব্যক্তিকে ধরে মারধর করে গুরুতর আহত করে। পরে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়। খবর পেয়ে সদর থানার কিলো টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি তদন্তে নেয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com