বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে ৭শ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ৭শ ৩০পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ নুর আল আমিন মিয়া (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার হলহলিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পরিদর্শক ফনী ভূষন রায় জানান- গোপন সংবাদের ভিত্তিতে পাইকপাড়া ইউনিয়নের হলহলিয়া গ্রামে সহকারী কমিশনারের নেতৃত্বে অভিযান করা হয়। এসময় ময়না মিয়ার ছেলে মোঃ নুর উদ্দিন আল আমিন মিয়াকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসত ঘর থেকে ৭শ ৩০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে এলাকায় চিহিৃত মাদক ব্যবসায়ী।
এব্যাপারে চুনারুঘাট থানায় মাদক আইনে মামল দায়ের করে আসামীকে হস্তান্তর করা হয়। অভিযানে চুনারুঘাট থানার একদল পুলিশ সদস্য সহায়তা প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com