সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

মাধবপুরের দাসপাড়ায় ডাকাতের হামলায় আহতদের পাশে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৬৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার হরিশ্যামা দাসপাড়ায় ডাকাতদের নৃশংস হামলায় আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। গতকাল বুধবার (৫ নভেম্বর) বিকেলে তিনি আহতদের বাড়িতে গিয়ে পরিবার-পরিজনের সঙ্গে কথা বলেন, তাদের সান্ত্বনা দেন এবং চিকিৎসা ও নিরাপত্তা বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাহজাহান বলেন, ‘আমরা কখনো দুর্নীতি, সন্ত্রাস বা অন্যায়কে প্রশ্রয় দেই না। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। এই হামলার পেছনে যারা রয়েছে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’ তিনি আরও বলেন, ‘প্রশাসনের সঙ্গে দ্রুত যোগাযোগ করা হবে, যাতে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা যায়।’
তিনি বলেন, এ ঘটনায় সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন তার বড় ভাই, হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল। তিনি এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘এ ধরনের ন্যক্কারজনক ঘটনা মানবতার পরিপন্থী। প্রশাসনের উচিত দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করা। মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে, যা রাষ্ট্রের জন্য অশনিসংকেত।’
তিনি আরও বলেন, ‘আমরা এই এলাকার মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব। কোনো অপরাধী যত প্রভাবশালীই হোক, তার বিচার হবেই। প্রশাসন যদি ব্যর্থ হয়, জনগণই হবে ন্যায়ের শক্তি।’
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ অলিউল্লাহ, সাবেক মেম্বার তপন পাল, কাশেম মেম্বার, অজিত পাল, সপন পাল, শেখর দাস, নিকেতন দাস, আরাদন দাস, ওয়ার্ড বিএনপির সভাপতি শিশু মিয়া, উপজেলা বিএনপির নেতা কায়সারসহ শত শত নারী-পুরুষ। তারা সবাই ঘটনাটির তীব্র নিন্দা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
উপস্থিত এলাকাবাসী সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতাদের উপস্থিতিতে আশ্বস্ত হন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com