সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

নবীগঞ্জে শিক্ষা সম্মিলনের ইতিবাচক প্রভাব ॥ শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে জেগেছে নতুন উদ্দীপনা

  • আপডেট টাইম রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৬৪ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত শিক্ষা সম্মিলনে সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবীর অনুপ্রেরণামূলক বক্তব্যে উৎসাহিত হয়ে নবীগঞ্জের শিক্ষাক্ষেত্রে নতুন এক প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত “শিক্ষা সম্মিলন ২০২৫” এর মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে জেগে উঠেছে সচেতনতা, দায়িত্ববোধ ও নতুন প্রত্যয়।
সম্মিলনের মূল প্রতিপাদ্য ছিল, “শিক্ষককে মর্যাদা দিন, দেশকে রক্ষা করুন।” বিভাগীয় কমিশনারের বক্তব্যে শিক্ষক সমাজকে প্রশাসনিক ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহ্বান, নৈতিকতা ও দেশপ্রেমের চেতনা জাগানোর বার্তা নবীগঞ্জের শিক্ষক সমাজে ব্যাপক সাড়া ফেলেছে।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকরা জানান, এমন আয়োজন শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে। দীর্ঘদিন পর উপজেলা পর্যায়ে শিক্ষকদের মর্যাদা ও দায়িত্ব নিয়ে এভাবে খোলামেলা আলোচনা হওয়ায় তারা গর্বিত ও অনুপ্রাণিত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের দক্ষ পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনায় আয়োজিত এই সম্মিলন সুশীল সমাজের প্রশংসা কুড়িয়েছেন।
ইউএনও রুহুল আমিন বলেন, “শিক্ষা শুধু পাঠ্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়। নৈতিকতা, দায়িত্ববোধ ও দেশপ্রেম শিক্ষা ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। আমরা চাই নবীগঞ্জের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান হোক জ্ঞান ও মানবিকতার কেন্দ্র।”
গত (২৮ অক্টোবর) মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় স্থান পাওয়া ১০৫ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়, যা নবীন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক অনুপ্রেরণা জুগিয়েছে। মেধাবী শিক্ষার্থী ও অভিভাবকেরা জানান, উপজেলা প্রশাসনের এমন স্বীকৃতি তাদের আগামীর পথে আত্মবিশ্বাস বাড়িয়েছে।
অংশগ্রহণকারী শিক্ষকরা মনে করেন, এ আয়োজনের মাধ্যমে শিক্ষক সমাজ নিজেদের দায়িত্ব আরও গভীরভাবে উপলব্ধি করেছেন। বিদ্যালয়ের পরিবেশে শৃঙ্খলা, পাঠদানের মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক চেতনা জাগাতে তারা একযোগে কাজ করার অঙ্গীকার করেন।
নবীগঞ্জ উপজেলা প্রশাসনের এই সফল আয়োজনের ফলে উপজেলার শিক্ষাঙ্গনে ইতিবাচক পরিবর্তনের সুর বইছে। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যে উৎসাহ ও দায়িত্ববোধ সৃষ্টি হয়েছে, তা আগামী দিনে নবীগঞ্জের সামগ্রিক শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় শিক্ষাবিদরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com