সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

ক্লান্তিহীন প্রচারণা শেষে ভাগ্য গণনার পালা

  • আপডেট টাইম বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ক্লান্তিহীন প্রচার-প্রচারণা শেষে এবার ভাগ্য গণনার পালা। আর মাত্র কয়েক ঘণ্টা পর অর্থ্যাৎ কাল ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এ সময়ের মধ্যে ভোটাররা বেছে নেবেন তাদের পছন্দের প্রার্থীকে। হবিগঞ্জ জেলার ৪টি সংসদীয় আসনে মোট ২৫ জন প্রার্থীর মধ্যে ৪ জন প্রার্থী বিজয়ের মালা গলায় পড়বেন। বাকী ২১ জন প্রার্থী মলিন মুখে যার যার অবস্থানে চলে যাবেন। এদিকে সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে ভোট সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রকে নিশ্চিদ্র নিরাপত্তা দিতে প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিটি এলাকায় মনিটরিং টিমসহ দায়িত্ব পালন করবে র‌্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও আনসার। তবে গুরুত্ব দেয়া হবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে। জানা গেছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে মোতায়েন থাকবে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী। জেলার ৪টি আসনে মোট ভোটকেন্দ্র ৬৪৭টি। এর মধ্যে ১০৩টি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ ও ১৩২টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা বলয় তৈরি করেছে প্রশাসন। প্রশসনের তথ্যমতে প্রতিটি ভোটকন্দ্রে ও ৪টি পোস্টাল বুথে দায়িত্ব পালন করবে ২ হাজার ৬৭ জন পুলিশ। এ ছাড়া ৫৫টি মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স ৯টি, ২টি কুইক রেসপন্স টিম কাজ করবে। প্রতিটি কেন্দ্রে ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া সীমান্তবর্তী এলাকাসহ ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোত গুরুত্ব দিচ্ছে বিজিবি। নির্বাচন ঘিরে জেলায় ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশের গায়ে বডি ওর্ন ক্যামেরা থাকবে। পাশাপাশি নির্বাচনের দিন পুলিশ ও আনসার বাহিনী নির্বাচন সুরক্ষা অ্যাপস ব্যবহার করবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জেলায় মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৩৩ হাজার ৬৯২। এর মধ্যে ৯ লাখ ২৮ হাজার ৬৯৬ জন পুরুষ, ৯ লাখ ৫ হাজার ২৪২ জন নারী ও ২৪ জন হিজড়া ভোটার রয়েছেন।
পুলিশ সুপার ইয়াসমিন খাতুন বলেন, ‘নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দিতে পারবেন। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে তা দমন করবে। কোনো অবস্থাতেই অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com