বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নতুন সরকারের কাছে ছোট কিছু প্রত্যাশা

  • আপডেট টাইম বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭১ বা পড়া হয়েছে

 

বর্তমানে আমাদের দেশে নির্বাচনের সুখকর হাওয়া বইছে। আমরা যারা ভোটার সবাই উন্মুখ হয়ে আছি নতুন একটি সরকারকে বরণ করে নেয়ার জন্য। আমরা আশা করি, যে দলই ক্ষমতায় আসুক আমাদের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করে সবার কাছে গ্রহণযোগ্য একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবেন। এখন আশা যাক, আমাদের বিদ্যালয়গুলোর একটি বিষয়ের ব্যাপারে। সেটি হলো বিদ্যালয়গুলোতে প্রায় সময়ই তাদের অভিভাবকদের স্কুলে ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে ডেকে নিয়ে অভিভাবককে বলা হয় আপনার সন্তান পড়াশুনা করেনা। শ্রেণিকক্ষে দুষ্টুমি করে। এই প্রসঙ্গে আমার প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষকের একটি কথা মনে পড়ছে। তিনি প্রায়ই আঞ্চলিক ভাষায় একটি কথা বলতেন সেটি হলো ‘বাপে বানায় ভূত, মাষ্টারে বানায় পুত’। মানে একজন পিতার পক্ষে সত্যিকার অর্থে একজন আদর্শ সন্তান তৈরি করা অসম্ভব। যদি না একজন আদর্শ শিক্ষকের সাহচর্য্যে ঐ সন্তানকে না দেয়া হয়। অথচ সেই শিক্ষক কিনা আজ মা বাবাকে ডাকছেন সন্তানের বিরুদ্ধে বিচার দেয়ার জন্য! যেখানে একজন বাবা মা সেই শিক্ষককে ডাকার কথা ছিল, উনি সঠিকভাবে সেই সন্তানকে শিক্ষা দিচ্ছেন কি না। কারণ বাবা মায়েরা তাদের সন্তানকে বিদ্যালয়ে পাঠান সব ধরনের শিক্ষা নেয়ার জন্য। সেটি নৈতিক শিক্ষা, শারীরিক শিক্ষা, আচার আচরণ, ধর্মীয় শিক্ষা, পারিবারিক শিক্ষাসহ সব ধরনের ভালো শিক্ষা। এখন প্রশ্ন আসতে পারে বিদ্যালয়ে পাঠিয়েই কি পিতা-মাতার দায়িত্ব শেষ? উত্তরে বলব বাংলাদেশের প্রেক্ষাপটে অবশ্যই না। সেজন্যই মা বাবারা হাজার হাজার টাকা খরচ করে বাসায় গৃহশিক্ষক নিয়োগ দেন। বিভিন্ন কোচিং এ ঘুরতে ঘুরতে দিশেহারা হয়ে যান। যার কোন প্রয়োজনই হতো না যদি বিদ্যালয়গুলোতে সঠিকভাবে পাঠদান হতো।
পাঠদান সম্পর্কে বলতে গেলে গুটিকয়েক যে বিদ্যালয়গুলোতে হয় বা হচ্ছে এবং সেই বিদ্যালয়গুলোই সব সময় রেজাল্টের দিক থেকে এগিয়ে থাকে। যার কারণে একটি বৃহৎ জনগোষ্ঠী প্রতিবছর শিক্ষার মানের দিক থেকে পিছিয়ে যাচ্ছে। মুষ্ঠিমেয় সেই নামধারী বিদ্যালয়গুলো থেকে শিক্ষার্থীরা বিভিন্ন মাধ্যমে এগিয়ে যাচ্ছে। ফলে পিছিয়ে পরা বিদ্যালয়গুলো থেকে অনেক মেধাবী শিক্ষার্থী প্রতিবছর ঝরে যাচ্ছে।
-সৈয়দ আক্রামুজ্জামান নাদিম, হবিগঞ্জ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com