মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জে পোস্টাল ভোট এসেছে

  • আপডেট টাইম বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত পোস্টাল ব্যালটে ভোট এসেছে পৌঁছেছে ৮ হাজার ৫শ ৫১টি। এদের মধ্যে প্রবাসী ভোটারদের ব্যালট ৪ হাজার ৬৫৯টি ও দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের ব্যালট ৩ হাজার ৮৯২টি। সন্ধায় নির্বাচন কমিশন ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এতথ্য জানা যায়।
এতে দেখা যায়-হবিগঞ্জে-১ আসনে ২ হাজার ৪৮৪, হবিগঞ্জে-২ আসনে ১ হাজার ৫৬৪, হবিগঞ্জে-৩ আসনে ১ হাজার ৭৫৭ ও হবিগঞ্জে-৪ আসনের ২ হাজার ৭৪৬ ব্যালট। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাব্বির আহমদ সময়ের আলোকে জানান- হবিগঞ্জ জেলায় পোস্টাল ভোটের জন্য নথিভূক্ত হন ১৫ হাজার ৪১০ জন। তাদের মধ্যে অনুমোদিত হয় ১৫ হাজার ৩৫২ জন।
গত সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে ৮ হাজার ৫৫১টি পোস্টাল ব্যালট পৌঁছেছে। এদের মধ্যে প্রবাসী ভোটারদের ব্যালট ৪ হাজার ৬৫৯টি ও দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের ব্যালট ৩ হাজার ৮৯২টি। এসব ব্যালট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে স্ক্যান শেষে নির্ধারিত আসনের ব্যালট বক্সে ভরা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com