শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবল সার্কেলের এএসপি জহিরুল স্ট্যান্ড রিলিজ শহরের আদি গোপাল, ম্যাঙ্গু, কলাপাতা, মধুবনসহ ৫ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা বানিয়াচঙ্গে যাত্রী পরিবহনকে কেন্দ্র করে সিএনজি-টমটম চালকদের সংঘর্ষ সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ ॥ জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি ঘোষণা ছাড়াই দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ রমজানে চরম দুর্ভোগে শহরবাসী সংস্কার কাজ চলায় যানবাহন চলাচল বন্ধ ॥ দুর্ভোগে রোগী ও স্বজনরা নবীগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে আনজুমানে আল ইসলাহর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রির অভিযোগ

নবীগঞ্জে ধানের শীষের সমাবেশে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির রেজা কিবরিয়া নির্বাচিত হলে মন্ত্রীত্ব পাবেন-ইনশাআল্লাহ

  • আপডেট টাইম সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বিএনপির মনোনিত প্রার্থী ড. রেজা কিবরিয়ার সমর্থনে বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেছেন, স্বাধীনতার পর থেকে এই এলাকাটি অবহেলিত। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী ড. রেজা কিবরিয়া নির্বাচিত হলে, দল যদি ক্ষমতায় যায় অবশ্যই তিনি মন্ত্রীত্ব পাবেন ইনশাআল্লাহ। ফলে নবীগঞ্জ-বাহুবলে উন্নয়নের জোয়ার বয়ে আনবে। গতকাল রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় নবীগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত শেরপুর রোডস্থ করিম রেস্ট হাউজের সামনে এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথা বলেন।
নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মজিদুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জি কে গৌছ। বক্তব্য রাখেন, বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর রেজা কিবরিয়া, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি শফিকুর রহমান ফারছু, জেলা বিএনপির যুন্ম আহবায়ক ইসলাম তরফদার তনু, রেজা কিবরিয়ার সহধর্মনী সিমি কিবরিয়া, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মুজিবুর রহমান শেফু, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ ছাবির আহমদ চৌধুরী, যুক্তরাজ্য যুবদলের সাবেক আহবায়ক দেওয়ান আব্দুল মুকাদ্দিম চৌধুরী নিয়াজ প্রমুখ।
বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ূন কবির আরও বলেন, আপনারা একবার রেজাকে নির্বাচিত করেন, দেখবেন নবীগঞ্জ ও বাহুবলের উন্নয়ন কিভাবে হয়। সেটা দেখে অবাক হবেন। আল্লাহ যদি আমাকেও সরকারের কোন দায়িত্বে দেন তাহলে আমি সর্বাত্মক সহযোগিতা করবো।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে চা শ্রমিকদের পাশে সবচেয়ে বেশি থাকবে দলটি। পাশাপাশি কৃষকদের উন্নয়নে কৃষি কার্ড বিতরণসহ তারা যে ফসল উৎপাদন করেন তার ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। নবীগঞ্জ ও বাহুবলে একজন পরিছন্ন মানুষ হলেন রেজা কিবরিয়া। তাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে জননেতা তারেক রহমানের হাতকে শক্তি শালী করুন।
বিশেষ অতিথির বক্তৃতায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গউছ বলেছেন, ড. রেজা কিবরিয়া একজন উচ্চ শিক্ষিত এবং ক্লিন ইমেজের মানুষ। জনাব তারেক রহমান নিজে পছন্দ করে ওই এলাকার উন্নয়নের জন্য ধানের শীষের প্রার্থী হিসেবে তাকে মনোনিত করেছেন। তাই ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সকল বেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সারা দেশের ন্যায় নবীগঞ্জ-বাহুবলের উন্নয়নের অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র আগেও ছিল, এখনও আছে। তাই তিনি সকলকে সর্তক থাকার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com