শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবল সার্কেলের এএসপি জহিরুল স্ট্যান্ড রিলিজ শহরের আদি গোপাল, ম্যাঙ্গু, কলাপাতা, মধুবনসহ ৫ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা বানিয়াচঙ্গে যাত্রী পরিবহনকে কেন্দ্র করে সিএনজি-টমটম চালকদের সংঘর্ষ সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ ॥ জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি ঘোষণা ছাড়াই দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ রমজানে চরম দুর্ভোগে শহরবাসী সংস্কার কাজ চলায় যানবাহন চলাচল বন্ধ ॥ দুর্ভোগে রোগী ও স্বজনরা নবীগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে আনজুমানে আল ইসলাহর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রির অভিযোগ

স্বাধীনতা বিরোধীরা মানুষের ঈমান কেনার চেষ্টা করছে-জি কে গউছ

  • আপডেট টাইম সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ (সদর, লাখাই, শায়েস্তাগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধীতা করেছে, তারা বাংলাদেশে রাষ্ট্র পরিচালনায় আসতে চায়। এখন সিদ্ধান্ত আমাদের, ১৭ বছর পর যে ভোট আমাদের দরজায় সেই ভোট এমনি এমনি আসে নাই। হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে এই ভোট আমাদের দরজায় এসেছে। এই ভোটের মর্যাদা যদি আমরা না বুঝি তাহলে আবারও মূল্য দিতে হবে। এবারের ভোট অতিগুরুত্বপূর্ণ। একটা একটা করে ১শ হবে, একজনে ১শ/২শ ভোট দেয়ার দিন শেষ। আমরা স্বাধীন দেশে মাথা উচু করে বাঁচবো, না পরাধীন হয়ে থাকবো তা আমাদের ভোটের মাধ্যমে ফায়সালা হবে। যারা স্বাধীনতার বিপক্ষে ছিল তাদের হাতে প্রচুর টাকা রয়েছে। তারা মানুষের ঈমান কেনার চেষ্টা করছে। তারা মানুষকে বিভ্রান্ত করতে গুজব রটাচ্ছে। এ জন্য সকলকে সাবধান থাকতে হবে। তিনি বলেন- বাংলাদেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। বাংলাদেশের মানুষ বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে। ধানের শীষ উন্নয়নের প্রতীক, গণতন্ত্রের প্রতীক, সমৃদ্ধির প্রতীক, ইসলামী মূল্যবোধের প্রতীক, সম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক, শান্তির প্রতীক, মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক। ধানের শীষে ভোট দিতে তিনি সকলের প্রতি আহ্বান জানান। প্রচারণায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী জুলমত আলী, সাধারণ সম্পাদক এডভোকেট ইলিয়াছ আহমেদ, ইউপি চেয়ারম্যান কায়ছার রহমান, কাজী শামছু মিয়া, ধরছ মিয়া, নজরুল ইসলাম, মোশাহিদ মিয়া, এডভোকেট বাবুল মিয়া, শহীদ মিয়া, কদ্দুস মিয়া, আয়াত আলী, চান মিয়া, কামরুল ইসলাম, রফিক মিয়া প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com