বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

হবিগঞ্জ-৪ আসনের ৩৪ শতাংশ কেন্দ্রই অত্যাধিক ঝুঁকিপূর্ণ

  • আপডেট টাইম বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ৪ (চুনারুঘাট-মাধবপুর) নির্বাচনী আসনের ৩৪ শতাংশ ভোট কেন্দ্র অত্যাধিক ঝুঁকিপূর্ণ। যদিও এবার “ঝুঁকিপূর্ণ” শব্দটির বদলে নির্বাচন কমিশন অত্যাধিক গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করছেন। মাধবপুর ও চুনারুঘাট উপজেলা নিয়ে সংসদীয় আসন ২৪২ গঠিত। আগামী ১২ ফেব্রুয়ারি ওই দুই উপজেলা ১৮৩টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন করার সকল প্রস্তুতি সম্পন্ন। মাধবপুর উপজেলায় ৯৪টি কেন্দ্রের মধ্যে ২৫টি কেন্দ্রকে অত্যাধিক গুরুত্বপূর্ণ সনাক্ত করেছে প্রশাসন। চুনারুঘাটে রয়েছে ৮৯টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ৩৯টি কেন্দ্রই অত্যাধিক গুরুত্বপূর্ণ বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার মো. জিয়াউর রহমান নিশ্চিত করেছেন। ওই আসনের দুই উপজেলায় অত্যাধিক গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র ৬৩টি, যা শতকরা ৩৪ ভাগ হিসেবে সনাক্ত। চুনারুঘাটে ভারতীয় সীমান্ত সংলগ্ন ২১টি এবং মাধবপুরের ৬টিসহ ২৭টি কেন্দ্রে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবে। এদিকে ২৮টি চা বাগান নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার রয়েছে ৫ লাখ ৪৭ হাজার ৭৪১ জন। এর মধ্যে মাধবপুরে ২ লাখ ৮৫ হাজর ৯০৭ এবং চুনারুঘাটের ২ লাখ ৬১ হাজর ৮শ ৪০ জন। ইতোমধ্যে দুই উপজেলার সকল ভোট কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিঁং কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম। হবিগঞ্জ জেলা প্রশাসক ও নির্বাচনের রির্টানিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন জানান, ভোট কেন্দ্রের নিরাপত্তায় প্রায় ২ হাজার ৩০০ জন আইনশৃংখলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। এর মধ্যে ১০৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যব¯’া গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com