মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

  • আপডেট টাইম বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বচনে উপলক্ষে হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পরে তিনি সাংবাদিকদের হাতে পর্যবেক্ষণ কার্ড তুলে দেন। তবে অনেক মাঠ পর্যায়ের সাংবাদিকরা তালিকা থেকে বাদ পড়ায় ক্ষোভ দেখা দিয়েছে। অনেককেই হুই-হুল্লোর করতে দেখা যায়। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আখি রানী দাশ, জেলা তথ্য অধিদপ্তরের উপ-পরিচালক কাওছার আহমেদ।
এ সময় জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, সকলের সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com