বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ভুয়া ফেসবুক আইডি খুলে হয়রানি, থানায় জিডি

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার শায়েস্তানগর এলাকার বাসিন্দা ফেরদৌস আহমেদ (৪৭) তার নামে ভুয়া ফেসবুক আইডি খোলার অভিযোগে হবিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২৫ অক্টোবর বিকেল আনুমানিক ৫টার দিকে জানতে পারেন তার নামে “ঋবৎফড়ঁং অযসবফ” (যঃঃঢ়ং://িি.িভধপবনড়ড়শ.পড়স/ঢ়ৎড়ভরষব.ঢ়যঢ়?রফ=৬১৫৮১৬৯৯০২৫৭৬৮) নামে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে বিভ্রান্তিকর ও অপমানজনক পোস্ট দেওয়া হচ্ছে। এতে তার সামাজিক ও ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে বলে তিনি দাবি করেন।
বিষয়টি জানার পর তিনি তাৎক্ষণিকভাবে হবিগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করেন। জিডি নং ১৯৭৪, তারিখ ২৭ অক্টোবর ২০২৫।
থানা সূত্রে জানা গেছে, ঘটনাটি তদন্তের জন্য একজন উপপরিদর্শক (এসআই) কে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ঘটনায় ফেরদৌস আহমেদ প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের হয়রানিমূলক কার্যকলাপে জড়িত না হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com