বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচংয়ে কৃষকদের মধ্যে শীতকালীন সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে কৃষকদের মধ্যে বিনামূল্যে শীতকালীন সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার (২২ অক্টোবর) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বানিয়াচং উপজেলা কার্যালয়ের উদ্যোগে ১ হাজার ১শত ৮০জন কৃষক-কৃষাণীর মাঝে সরকারিভাবে এ বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক এর সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউএনও মাহমুদা বেগম সাথী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ সাইফুল আলম সিদ্দিকী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন আহমেদ লিটন, সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক এস এম খোকন, সাংবাদিক আক্তার হোসেন আল হাদী, সাংবাদিক আব্দাল মিয়া, সাংবাদিক শিব্বির আহমেদ আরজু, সাংবাদিক শেখ নুরুল ইসলাম, বানিয়াচং উপজেলা কৃষকদলের আহবায়ক জুলফি খান তিতু, সদস্য সচিব সাংবাদিক মুক্তাদির হাসান সেবুল, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অলক কুমার চন্দ, উপ সহকারী হরিশ চন্দ্র, উপ সহকারী হাবিবুর রহমান রাজু প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com